crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. মন্ত্রী জাহিদ হোসেন এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৮, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের (দিমেকহা) ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি ও সহ-সভাপতি হিসেবে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

গত ১৫ জুন ২০২৬ তারিখ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে নির্দেশক্রমে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে তাদের মনোনয়ন প্রদান করা হয়েছে।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়ে থাকে। হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপির নেতৃত্বে হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন দিনাজপুরবাসি।

দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। তাই নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালটি আরও আধুনিক, কার্যকর ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল।

পাশাপাশি নতুন সভাপতি ও সহ-সভাপতিকে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, হাসপাতালের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে তাদের অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ১৫ কেজি গাঁ’জাসহ তিন নারী গ্রেফতার

ডিমলায় আটশো নারী পেলেন পল্লীশ্রী’র ত্রাণ সহায়তা

রাজধানীতে ভুয়া মানবাধিকার চেয়ারম্যান ও সাংবাদিক আতিকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

চাটমোহরে কৃষি শুমারী -২০১৯ অগ্রগতি মূল্যায়ন সভা অনুষ্ঠিত

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

শেরপুরে মাকে কু’পিয়ে হ’ত্যা করল পা’ষণ্ড ছেলে , ঘা’তক ছেলে গ্রেফতার

শেরপুরে মাকে কু’পিয়ে হ’ত্যা করল পা’ষণ্ড ছেলে , ঘা’তক ছেলে গ্রেফতার

সরকার পদক্ষেপ নেওয়ায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

জামালপুরে দিনব্যাপী বোয়াফের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

সরিষাবাড়ী পৌর মেয়র ও কাউন্সিলরদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন