crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৫, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

মোঃ জাহিদ হোসেন,  দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৫-২৬ ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার – ২০২৫ দিনাজপুর সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই কর্মশালা শুধু কাগজে কলমে থাকলেই হবে না, বাস্তবায়ন করতে হবে। বেঁচে থাকতে হলে খাদ্য গ্রহণ করতে হবে। সুস্থ ভাবে বাঁচতে হবে। আর সুস্থভাবে বাঁচতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। একজন মানুষকে সুস্থ সবল থাকতে হলে নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত। পুষ্টিকর খাবার শিশু এবং কিশোরদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে।’

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ (তুষার), সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুরভী আক্তার।

বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর কনসালটেন্ট এ নীহার কুমার প্রামানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফাজিলপুর) মোঃ আবু বোরহান। কর্মশালা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (চেহেলগাজী) আরিফুর রহমান, গেইন এর রিসোর্স পার্সন মোঃ সিরাজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বাজার কমিটির সভাপতি, আদিবাসী প্রতিনিধি, শিক্ষক, নারী উদ্যোক্তা, ইমাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকূপার পল্লী থেকে ১২টি চোরাই মোবাইল ও মহিলা মেম্বারসহ ৬জন আটক

শরীয়তপুরে বন্যা কবলিত বেদে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

রাজশাহীতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু

রাজশাহীতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু

বিএনপির দেশকে নিয়ে কোন ভাবনা নেইঃ রেলমন্ত্রী

বিএনপির দেশকে নিয়ে কোন ভাবনা নেইঃ রেলমন্ত্রী

নাসিরনগর হুরল বিলে মাছের পোনা অবমুক্ত

দেশে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮,৪৮৯

কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব পালন

ডোমারে সমাজসেবা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভা

জামালপুরে সৌদি ফেরত এক নারীর দশ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত