crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে বাণিজ্য উপদেষ্টার মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে (২ জানুয়ারি-২০২৫ খ্রি.) বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দিনাজপুরের জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সাথে মতবিনিময় করেছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সারাদেশে ৫৭ লক্ষ টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। নতুন করে ৬ লক্ষ যুক্ত হবে। আগামী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এখন বাজারে দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। খুব শীঘ্রই তেল ,চিনি, আটাসহ সব দ্রব্যমূল্য ভোক্তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। এজন্য আমি দেশের প্রতিটি জেলাতে যাচ্ছি।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল পিএসসি, নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ১৩ উপজেলা ও পৌর সভার সকল উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক, ১৩ উপজেলার সকল টিসিবির ডিলার, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় পথচারীদের মধ্যে পুষ্টিকর খাবার মাছ বিতরণে ইউএনও

করিমগঞ্জে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

বেহেশত লাভের আমল

গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী -আইজিপির বৈঠক

গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী -আইজিপির বৈঠক

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় মহিলার উপর হামলা

ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজার অতিক্রম করছে

ঝিনাইদহে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো যুগ্ম সচিবের টিটিসি পরিদর্শন

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

কুষ্টিয়ার প্রবীণ ও বর্ষীয়ান সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে এমপি হানিফে’র শোক প্রকাশ