crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৩, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. মঙ্গলবার বিকেলে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে দিনাজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে “তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই—পৃথিবী বদলাই” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।

তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দিনাজপুর জেলা তথ্য অফিসের সিনিয়র জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শোফা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম এবং দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ রকিবুল হাসান। বক্তারা তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষার্থী সাদেক তানভীর মুন্না, মোহাম্মদ জাহিদ হাসানসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের মোঃ ফি আওলাদ।

এ সময় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: ড. মুহাম্মদ ইউনূস

আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা সুকৌশলে জামায়াতের প্রচারণা চালাচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্্যালি

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্্যালি

পঞ্চগড়সহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অ’নিয়ম ও দু’র্নীতির অভিযোগ

ঘাটাইলে অবৈধ ২ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

দিনাজপুরে উইমেন চেম্বার অব কমার্স এর সভাপতি পরিচয়দানকারী চেকের মামলায় জেল হাজতে

নেত্রকোনায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে মাদকসহ- গ্রেফতার ২

দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

কেএমপির ডিবি পুলিশ অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার