crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
​দিনাজপুরে ‘শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা- একসাথে বসবাসের ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক এক আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি২০২৬ সকালে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের উদ্যোগে সংস্থার নিজস্ব প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

​কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. দাউদ জীবন দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ​দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, ​সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর ​কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী, ​দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরোবিম বাকলা, ​কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডি, কারিতাস বাংলাদেশের সিএমএফপি পরিচালক মোঃ কামাল উদ্দীন।

​ধর্মীয় ও তাত্ত্বিক আলোচনা
​কর্মশালায় বিভিন্ন ধর্মের আলোকে শান্তি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে মূল সুর উপস্থাপন করেন সংশ্লিষ্ট ধর্মের বিশেষজ্ঞগণ।

​ইসলাম ধর্মের ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান,​খ্রিস্টীয় ধর্মের দিনাজপুর ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের সচিব ফাদার আন্তনী সেন, ​সনাতন ধর্মের দিনাজপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ।

নিউ কমিউনিটি রিকোভারি চার্চের কান্ট্রি ডিরেক্টর অনন্ত চাকমা প্রতিপাদ্য বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন।
​কারিতাস দিনাজপুরের কর্মসূচি কর্মকর্তা (উন্নয়ন) সুবাস কুজুর এবং ট্রেনিং ইনচার্জ (ভিটিসি) সিলভিয়া রোজারিও-এর সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন শান্তি রানী সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার বীণা এস রোজারিও সিআইসি। এছাড়া ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

​বক্তারা সমাজে শান্তি বজায় রাখতে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে এবং প্রতিবন্ধকতা দূর করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

অপহরণকারী চক্রের মূলহোতা কোটচাঁদপুর থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

আওয়ামী লীগ রক্ত দিয়ে দেশে গণতন্ত্র এনেছে: প্রধানমন্ত্রী

রংপুরে রাস্তায় আলু ঢেলে  চাষিদের প্রতিবাদ

রংপুরে রাস্তায় আলু ঢেলে চাষিদের প্রতিবাদ

বুয়েটে চান্স পেলো হোমনার সিকদার ইয়াসির আলম

ডোমার থানা পুলিশের সহায়তায় ১২ দিনের শিশুকে ফিরিয়ে দিলো মা-বাবার কাছে

ফারাক্কা বাঁধ তুলে নিতে ভারতের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

ঈদের পরের লকডাউন আগের চেয়ে বেশি কঠোর হবেঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আগামী জুলাই-আগস্টে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

ঢাকা দক্ষিণের শ্রেষ্ঠ কাউন্সিলর কুমিল্লার আনিসুর রহমান সরকার