crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে সীমানা নিয়ে বিরোধ হামলায় ৭জন আহত আটক ১জন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ

 

দাউদকান্দি প্রতিনিধি: 

দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭জন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালিয়ার দ্রোন গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলার রক্তাক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবির হোসেন নামে একজনকে আটক করে। সে একই গ্রামের মৃত আব্দুস সোবানের ছেলে।

হামলায় আহতরা হলেন- সামসুল হক(৫৫) তার স্ত্রী তাজমুন বিবি(৫০), ছেলে রবিউল হাসান(২০), মেয়ে পারভীন আক্তার(২২) রুনা আক্তার(১৬), ভাই আব্দুর রশিদ(৫০) ও ভাতিজা আরিফ হোসেন(২২)। এলাকাবাসী আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে সামসুল হক ও তার স্ত্রী এবং ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পারভীন আক্তার বলেন, পাশের বাড়ির কবির মেম্বারের সাথে আমাদের জায়গা নিয়ে তিন বছর যাবৎ মামলা চলছে। বাড়িতে কয়েকবার বৈঠক ডাকলেও কবির মেম্বার আসেনি। আজ সকাল সাড়ে ৭ টার সময় ঘরের পিছনে আমার বাবার উপর হামলা করে কবির ও তার তিন ছেলে। বাবার চিৎকার শুনে মা , ভাইসহ আমরা দৌড়ে গেলে আমাদের উপরও হামলা করে।

প্রতিবেশী ষাটোর্ধ্ব  মতিন মিয়া বলেন, কবির মেম্বার ও সামসুল হকের ভাই রসিদ মিয়ার সাথে বাড়ীর জায়গা নিয়ে তিন বছর যাবৎ মামলা চলছে। কয়েকবার বৈঠকও হয়েছে।

কবির হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি বসতঘরটি তালা দেখা গেছে।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক বলেন, হামলার ঘটনায় কবির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে বন্ধুমহল ক্রিকেট টুর্ণার্মেন্ট-২০২০‘ ফাইনাল খেলায় শ্রীঘর একাদশকে হারিয়ে নাসিরনগর সদর একাদশ বিজয়ী

ইসমে আযমের ফজিলত

হোমনায় গায়ে হলুদের অনুষ্ঠানে ছবি তুলতে না দেওয়ায় ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, গ্রেফতার ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দু’র্নীতি বিরোধী দিবস পালিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দু’র্নীতি বিরোধী দিবস পালিত

হোমনায় ওসি’র নেতৃত্বে হোমনা থেকে অ’পহৃত শিশুকে কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রাম থেকে উদ্ধার

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের নতুন দুই স্টেশন

হোমনায় ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার