crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু, প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী দাউদকান্দি, কুমিল্লাঃ

কুমিল্লার দাউদকান্দিতে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায়  মা মেয়ের মৃত্যু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০ টার সময় উপজেলার ভেলানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,  ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী ছালেহা বেগম (৩৫) এবং তার মেয়ে ফারজানা আক্তার (৮)। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,  মঙ্গলবার রাতে প্রবাসী মোহাম্মদ আলীর বসতঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ছালেহা বেগম এবং তার মেয়ে ফারজানা আক্তার পুড়ে মারা যায়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম আগুনে পুড়ে মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে ঘরে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি।।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

রংপুরে চালককে খু*ন করে অটোরিকশা ছি*নতাই

পিইসিই পরীক্ষাকে সামনে রেখেই রংপুরে পুলিশ লাইন্স মাঠে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে চাবি হস্তান্তর ও মহড়া প্রদর্শন

নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে চাবি হস্তান্তর ও মহড়া প্রদর্শন

ঝিনাইদহে কৃষক রতন হত্যার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পাবলিক প্লেস ও গণপরিবহণে ধূমপান করলে পুলিশকে জরিমানা করার সুবিধা দেওয়ার দাবি

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

পাবনার সুজানগরে খাল-বিল পানিশূন্য, তীব্র মাছের সঙ্কট!

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী