crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসের গাজীপুরে ইয়াং স্টার ডে- নাইট শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৫, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ

 

হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে গাজীপুর ইয়াং স্টার ডে- নাইট শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ২৩ নভেম্বর রাতে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় তিতাসের দড়িকান্দি ক্রিকেট একাদশ হোমনার ভাষানিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া।
উদ্বোধন করেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু। সভাপতিত্ব করেন গৌরীপুর বিলকিস মোশাররফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, বলরামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ নূরে আলম সরকার,তিতাস উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ আজিজ ফকির , তিতাস উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের ভেন্ডার মোঃ মাহবুব আলম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, ভুলু সিকদার, মোহর মুন্সি, আক্তারুজ্জামান, জহিরুল ইসলাম, শাকিল আহমেদ, বলরামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের প্রধান মোঃ রমজান বেপারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ধারা বিবরণীতে ছিলেন, বিশিষ্ট লেখক, অভিনেতা ও হস্তাক্ষরবিধ মোঃ মনির হোসেন মাস্টার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপি নেতা মোঃ সাত্তার সরকার।

সবশেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান পুরস্কার ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় অতিথিবৃন্দ বলেন, মাদকের করাল ছোঁবল ও মোবাইলের নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুন্দর আগামীর ভবিষ্যৎ ও নতুন বাংলাদেশ বির্নিমাণে এইধারা অব্যাহত রাখতে হবে।
ডে-নাইট শর্ট পিচ খেলার মূল আর্কষণ ছিলো আলোকসজ্জা ও আতশবাজির ঝলকানি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যমুনায় জামালপুর ও বগুড়ার মধ্যে ফেরি চলাচল শুরু, মানুষের মাঝে আনন্দ- উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

হোমনায় সরকারি নির্দেশনা মেনে না চললে কঠোর হস্তে দমন করা হবেঃ সার্কেল এএসপি মো. ফজলুল করিম

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

জামালপুর পৌরসভা নির্বাচনের গান গেয়ে ভাইরাল কন্যা নুসরাত নুবাকে মির্জা আজমের উপহার

জামালপুর পৌরসভা নির্বাচনের গান গেয়ে ভাইরাল কন্যা নুসরাত নুবাকে মির্জা আজমের উপহার

সরিষাবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

খুলনায় স্ত্রী হ’ত্যার দায়ে মৃ’ত্যুদণ্ডসহ অর্থদণ্ড

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন করতে হবে অনলাইনে

ফেঞ্চুগঞ্জে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

নাসিরনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

নাসিরনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ