crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ড. মহবুব ছাড়া অন্য কারো স্বাক্ষরে মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন হবে না

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
সদ্য জাতীয়করণকৃত ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলের ক্ষমতা খর্ব করে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখন থেকে মজিদ মন্ডলের স্বাক্ষরে আর কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন করা যাবে না। কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের বৈধ অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের স্বাক্ষর ব্যতিত কারো স্বাক্ষর বৈধ হবে না। গত বুধবার বিকালে রূপালী ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপকের বরাবর পাঠানো অধিদপ্তরের ৩৭.০২.০০০০.১০৫.৩১.২২১.২০১৮/৬২৮৬/৬ নং স্মারকের চিঠিতে এই আদেশ প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন ১০৩২/১৬ রায় মোতাবেক কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের বরখাস্ত আদেশ প্রত্যাহারপূর্বক তাকে চাকরিতে পুনর্বহাল করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়। এ জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দেওয়া হয়। তাছাড়া অবিলম্বে দায়িত্ব হস্তান্তর করতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিদ মন্ডলকেও পত্র দেওয়া হয়। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিদ মন্ডল দায়িত্ব হস্তান্তর না করে লাঠিয়াল বাহিনী নিয়োগ করে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানকে হুমকী দেয়। বাধ্য হয়ে ড. মাহবুব কালীগঞ্জ থানায় ১২৫৪ নং জিডি করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশ প্রতিপালন না করায় মজিদ মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। মজিদ মন্ডল মাউশির চিঠির জবাব দেন। মজিদ মন্ডলের দেওয়া জবাব যথাযথ ও সন্তোষজনক না হওয়ায় অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান ব্যতিত অন্য কারো স্বাক্ষরে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষক- কর্মচারীর বেতন ভাতা প্রদান না করার জন্য রূপালী ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপককে বলা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে সিটি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে অটোরিকশা চালকদের অনশন

হোমনায় যৌতুকের বলি গৃহবধুর লাশ উদ্ধার, আটক- ১

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ধান কাটায় যন্ত্রের ব্যবহার, কিশোরগঞ্জে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা

চকরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের কৃষি খাসজমি বরাদ্দ বিষয়ে মতবিনিময় সভা

ইটভাটার মাটি খননকালে পরিত্যক্ত বন্দুক উদ্ধার

নাগরপুরের ভাদ্রা ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

সেনাবাহিনী থেকে আযমীর বরখাস্তের আদেশ বাতিল, যেসব সুবিধা পাবেন আমান আযমী