crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী “জাতীয় শোক দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা আ’লীগের সহ-সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আ’লীগের নব-নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা, বোড়াগাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মনছুর আলী, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান রুবেল, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর কাদের সরকার ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় প্রেসক্লাবের সহ-সভাপতি রুবেল ইসলাম, অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, প্রভাষক আতিদুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মানিক, অর্থ সম্পাদক রবিউল হক রতন, সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল, আসাদুজ্জামান হিল্লোল, এবাদত হোসেন চঞ্চল, আহসান হাবীব লাব্বুসহ পৌর কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ, পৌর আ’লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মকবুল হোসেন আ’লীগ নেতা আবুল কাশেমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আলহাজ্ব মাহমুদ বিন আলম।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে আলোচনার শীর্ষে এখন শুধু নাসের শাহরিয়ার জাহেদী মহুল

ক্লুলেস ছিনতাই মামলার তথ্য উদঘাটন করল বগুড়া সিআইডি, মূল আসামী গ্রেফতার

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অ’নুপ্রবেশের চেষ্টা, আটক ১

টেকনাফে র‌্যাবের অভিযানে ৮০ হাজার পিস ই’য়াবাসহ আটক- ২

টেকনাফে র‌্যাবের অভিযানে ৮০ হাজার পিস ই’য়াবাসহ আটক- ২

রংপুরে সিআইডি কর্তৃক ৩৯৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

তথ্য প্রতি মন্ত্রীর বিরুদ্ধে মেয়রের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোমনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ২জুয়ারীর ১৫ দিনের জেল

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান