crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার পৌরসভায় ত্রাণের চাল বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২০ ৩:১২ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) :

নীলফামারীর ডোমার পৌরসভায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণের চাল, টাকা ও সাবান বিতরণ করা হয়েছে।
বুধবার (২২এপ্রিল) বিকালে ছোট রাউতা এলাকায় বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
পৌর এলাকার সকল কাউন্সিলরদের কাছে ১২ মেঃ টন চাল, ১লক্ষ ৪৪ হাজার টাকা ও ২৪ শত সাবান বণ্টন করেন তিনি। ৯ কাউন্সিলর ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মেয়রসহ তাদের তালিকাভুক্ত ১২শ’ জন অসহায় মানুষের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল, ১২০টাকা ও ২টি করে সাবান বিতরণ করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে কৃষিবিদ আনিছুজ্জামান, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী মানিক, ডোমার পৌরসভার (ভারপ্রাপ্ত) সহকারী প্রকৌশলী জোবায়েদুল হকসহ সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

পৌরমেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, এর আগে তৃতীয় ধাপে সরকারের বরাদ্দকৃত সকল মালামাল ট্যাগ অফিসারের সমন্বয়ে বিতরণ করা হয়েছে। করোনার কারণে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বড় ধরণের বরাদ্দ রয়েছে যা আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে নিয়ম নিতি মেনে সুষ্ঠুভাবে বিতরণ করবো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় কবরস্থান ও কবরবাসীদের জন্য মহালক্ষীপাড়া গ্রামের শাহ আলম সরকারের ব্যতিক্রমী উদ্যোগ

ইসলামের দৃষ্টিতে গীবতের কুফল

ঘোড়াঘাটে দিনে শ্রমিক, রাতে ট্রান্সফরমার চো’র, গ্রেফতার-৪

নিখোঁজ সংবাদ

সমন্বয় সভার নামে চাঁ’দাবাজি ও দু’র্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও  বরুড়ায় সভা করলেন কুমিল্লার সিভিল সার্জন

সমন্বয় সভার নামে চাঁ’দাবাজি ও দু’র্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও  বরুড়ায় সভা করলেন কুমিল্লার সিভিল সার্জন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ মানবাধিকার কমিশন রিজিওনাল ব্রাঞ্চের আয়োজনে ইফতার মাহফিল ও আইডি কার্ড বিতরণ

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

হোমনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে ৪ গণধর্ষণকারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও মা’দক বিক্রয়লব্ধ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও মা’দক বিক্রয়লব্ধ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার