crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার উপজেলা মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কার এর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ডোমার উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডোমার উপজেলা বিভিন্ন ওয়ার্ড থেকে আসা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহিলা দলের নেতাকর্মীরা বাটার মোড় এলাকায় সমবেত হয়। সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাট্য সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মহিলা দলের সভাপতি আসমা তারা লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানারা বিথি’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শফিউল বারি বুলবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান তুলু, মাসুদ বিন আমিন সুমন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অনিতা রানী দাস, ইউনিয়ন সভাপতি লিপি আক্তার, সাবিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপিসহ সহযোগি অঙ্গসংগঠনের হাজারো দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্র সংস্কার এর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে এলাকার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহিরন ইসলাম চৌধুরীকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বাগানমালিক ও ব্যবসায়ীদের মানববন্ধন

ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যেবাহী লাঠি খেলা প্রদর্শণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মদক ব্যবসায়ী গ্রেফতার

৪৯তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ, পরীক্ষার্থীদের মানতে হবে ১৩ নির্দেশনা

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

সুদের কারবারির অত্যাচারে হরিণাকুন্ডুর পান ব্যবসায়ী রবিউল এখন দিশেহারা!

ঝিনাইদহে টিসিবি’র পণ্য বিক্রিতে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্ড ও টোকেন পদ্ধতি চালু

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রের বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ মা’দক কারবারি গ্রেফতার