crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের ছয় মাস জেল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০১৯ ৪:১৯ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক বখাটে যুবককে ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । দন্ডপ্রাপ্ত যুবক আব্দুর রশিদ (২০) পেশায় একজন ভ্যানচালক। সে পশ্চিমবোড়াগাড়ী (পৌরসভা ১ নং ওয়ার্ড) কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে । ২২শে মে মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার বাজার রেলগেট এলাকায় ।
ডোমার থানার এস,আই আব্দুর রশিদ জানান, ভুক্তভোগী ডোমার সরকারি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। মেয়েটি ডোমার বাজার রেলগেট এলাকা দিয়ে যাতায়াত কালে উত্ত্যক্ত করছিল অটোচালক বখাটে আব্দুর রশিদ। মেয়েটি প্রতিবাদ করলে তার গালে চড় মারে অভিযুক্ত আসামী আব্দুর রশিদ। খবর পেয়ে ঘঁটনাস্থলেই তাকে আটক করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ফাতিমা আব্দুর রশিদকে মোবাইল কোট ২৪/১৯, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ছয় মাসের বিনাশ্রমের কারাদণ্ড প্রদান করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। খবর পেলেই আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের দেওয়ানগঞ্জে ১ হাজার ৪ শ’ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার

কালীগঞ্জে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পাষণ্ড বাবা আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে অসহায় পরিবার ভিটে ছাড়া, বাড়িঘর ভাং’চুর

চাঁ*দা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি

ঘোড়াঘাটে কাঁচা মরিচে আগুন, কেজি ছাড়ালো ৪০০ টাকা

জগন্নাথপুরে সাংবাদিকরা বৈষম্যের শিকার, বিচার চান জনতার আদালতে

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে প্রয়োজন হবে গণভোট: ড. আলী রীয়াজ

দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত