crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে সাংবাদিক মাহাবুবার রহমানের জানাযা সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২০ ৭:৪৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে সাংবাদিক মাহাবুবার রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৭ডিসেম্বর) ভোর ৪টায় পৌর এলাকার চিকনমাটি ধনীপাড়া নিজবাস ভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি – – – রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৬০) বছর। তিনি উক্ত গ্রামের মৃত মনির উদ্দিনের প্রথম পুত্র। সোমবার বাদ যোহর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পাশের কবরে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন এবং ডোমার প্রেস ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন। তার জানাজায়, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক কমান্ডার নুরননবী, ডোমার সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী, উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, উপজেলা জাপা’র আহবায়ক আসাদুজ্জামান চয়নসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে ডোমার রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব এর সকল সদস্যগণ গভীর শোক ও সমোবেদনা প্রকাশ করেন। তিনি স্ত্রী, ১ছেলে ২ মেয়ে, ৩জন নাতি- নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের একমাত্র ছেলে রিমুন পিতার বিদাহী আত্মার মাগফেরাত কামনায় বন্ধু-বান্ধব, আত্মীয়- স্বজনসহ সকলের কাছে দোয়া কামনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের বায়োমেট্রিক হাজিরা মেশিন!

পঞ্চগড়ে নারীসহ দুইজনের ঝু-ল-ন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর গ্রেফতার

আজ রংপুর নগরীতে বন্ধ ছিলো গণ-পরিবহণ

নাসিরনগরে পুষ্টিকর খাবার বিতরণ করলেন সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

পাঁচতলা-সাততলা বাড়ির মালিকও নিয়েছে টিসিবির কার্ড : বাণিজ্য উপদেষ্টা

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

পাকুন্দিয়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৫ বখাটের কারাদণ্ড

হোমনায় মুজিববর্ষ উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান