crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে যুবক হত্যা মামলায় জড়িত ২ আসামী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২, ২০২০ ৩:৪৩ অপরাহ্ণ






ক্রাইম রিপোর্টার নীলফামারী:- নীলফামারী ডোমার উপজেলায় যুবক জাকিরুল হত্যা মামলায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার(২জু) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন-ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা আন্ধারুর মোড় এলাকার আন্ধারু কর্মকারের ছেলে কমল কর্মকার (৩০) ও ছোটরাউতা ফকির পাড়ার ওবায়দুলের ছেলে রাশেদ (২০) ।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমানের (বিপিএম-পিপিএম) নির্দেশে জাকিরুল হত্যা মামলায় সন্দেহমূলকভাবে অটোচালক রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে সে হত্যার কথা স্বীকার করে বিভিন্ন তথ্য দেয়। তার তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কমলের বাড়ি হতে কমলকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। জাকিরুলকে হত্যা করে ডোবায় লাশ ফেলার কাজে ব্যবহৃত একটি অটো-রিকশা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মে উপজেলার পূর্ব বোড়াগাড়ী এলাকায় একটি পরিত্যক্ত ডোবা হতে জাকিরুল ইসলাম বাচ্চাবাউ (২৫) নামের অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের এক সপ্তাহ আগে হতে জাকিরুল নিখোঁজ ছিল। এতে জাকিরুলের বাবা আব্দুল গনি লাশ উদ্ধারের দিনেই একটি হত্যা মামলা দায়ের করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং বিষয়ক উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮

রংপুরের কাউনিয়ায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন, দেখার কেউ নেই

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি মেশিন ধ্বংস ও পাইপসহ বালু জব্দ

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কোটচাঁদপুরে জামিনে বাড়ী এসে সাক্ষীর বাড়ী- ঘরে দিল আগুন

হোমনায় দুবাই প্রবাসী আব্দুল আউয়ালের খাদ্য সামগ্রী বিতরণ

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন করলেন ইউএনও