crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৫ গাঁজাসেবীর কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৫জন গাঁজাসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বৃহস্পতিবার (২৩জুলাই) দুপুরে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও সঙ্গীয় ফোর্স ডোমার কৃষি ব্যাংকের পিছন থেকে গাঁজা সেবনকালে তাদের আটক করে। আটকরা হলেন, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়ার রবিউল ইসলামের ছেলে শাকিব ইসলাম (১৮), পৌর এলাকার সাহাপাড়ার মৃত মনোরঞ্জন ভৌমিকের ছেলে কাঞ্চন ভৌমিক (৩৪), চিকনমাটি ধনীপাড়ার শামসুল হকের ছেলে জাকির হোসেন (১৯), একই এলাকার হাবিল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (১৮) ও পূর্ব চিকনমাটি বসতপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রহিত বর্ষন (১৮)। তাদেরকে ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেনের কাছে হাজির করলে, তিনি ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬এর টেবিলের- ১ ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডোমারকে মাদকমুক্ত করার জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এলাকায় মাদক নিমূল না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে করোনায় ১জন ডাক্তারসহ ১১জন শনাক্ত, মোট ১২৭ জন

করোনা টেস্ট ফি বাতিলের দাবি, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও সীমান্ত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ২৪ ঘন্টায় ভুয়া এএসপি গ্রেফতার, এএসআই বায়েজিদের বিরুদ্ধে তদন্ত শুরু

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গ*ণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

শেরপুরের শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সং’ঘর্ষে আহত- ১৮

শৈলকুপায় নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

তিন শীর্ষ আলেমের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন

দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ব্যক্তির মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ব্যক্তির মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার