crimepatrol24
২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে পুত্রবধূ’র ধ’র্ষণ মামলায় শ্বশুর কারাগারে!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পুত্রবধূর করা ধ’র্ষণ মামলায় শ্বশুর অনিল চন্দ্র রায়কে (৫০) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার(১৮ মার্চ) সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায় এর বিরুদ্ধে এজাহার দায়ের করেন পুত্রবধূ(১৯)। অনিল চন্দ্র রায় উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের গৌর সুন্দর ওরফে গোকুল চন্দ্র রায়ের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন ওই গৃহবধূ।
বিবাহের পর স্বামীর বাড়ীতে বসবাস করতো ওই নববধূ। গত ৭মার্চ নববধূর স্বামী রনি চন্দ্র পেশায় স্যানেটারি মিস্ত্রী হওয়ায় বাড়ীর বাইরে অবস্থান করেন। ওই সুযোগে রাতে শ্বশুর অনিল চন্দ্র রায় পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে ইচ্ছার রিরুদ্ধে ধ’র্ষণ করে।

ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, ‘এজাহারের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায় মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজারে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান: ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

পুঠিয়ায় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন প্রণোদনার উপকরণ বিতরণ

জামালপুর জেলা ও ময়মনসিংহ ব্যু্রোর তরঙ্গ নিউজ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পঞ্চগড়ে স্কুল শিক্ষকের করোনা শনাক্ত

ভৈরবে শিশু আছিয়ার হ*ত‍্যাকারীদের ফাঁসির দাবিতে নিরাপদ সড়ক চাই এর মানববন্ধন

হোমনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী সুমনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাট বেলোওয়া নয়নদিঘি গুচ্ছ গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘর দ’খল করে নিল মুকুল!

শৈলকুপায় তীব্র শীতে বাইরে ঘুমাচ্ছে কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী

নলডাঙ্গায় ভুল চিকিৎসার খেসারত                দিলেন এক পশু চিকিৎসক

নলডাঙ্গায় ভুল চিকিৎসার খেসারত দিলেন এক পশু চিকিৎসক