crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

সহপাঠী, পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

 

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

অটোরিক্সাসহ নিখোঁজের সাতদিন পর কিশোরের অ’র্ধগলিত ম’রদেহ উদ্ধার হলেও মামলার পর আরো দুই সপ্তাহেও চিহ্নিত হয়নি হ’ত্যাকারী।

দ্রুত আসামীদের চিহ্নিত করে গ্রে’প্তারের দাবিতে ডোমার-ডিমলা সড়কে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পরিবার, এলাকাবাসী ও সহপাঠীরা। মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) দুপুরে এ কর্মসুচিগুলো পালন করা হয়।
এ সময় নিহত আরিফের মা তফিনা বেগম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, সহপাঠী আলিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে নিহত আরিফের পরিবারের লোকজন বলেন, দীর্ঘদিন থেকে তার বাবা অসুস্থ, ঠিকমতো চলতে পারেনা। পড়াশোনার পাশাপাশি বাবা অটোচার্জার গাড়ি চালিয়ে সংসারের হাল ধরেছিলো। ছেলের মৃ’ত্যুতে পরিবার আর্থিকভাবে অনেক ক্ষ’তিগ্রস্ত হয়েছে।

তারা আরো বলেন, লা’শ উদ্ধারের পর ডোমার থানায় হত্যা মামলা দায়ের করলেও প্রশাসনিক কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। আরিফের হ’ত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।

প্রসঙ্গত, নীলফামারীর ডোমারে গত ১৯ আগস্ট বিকালে বাবার অটো রিক্সা নিয়ে বের হয়ে নিঁখোজ হয় অষ্টম শ্রেণির ছাত্র মোঃ আরিফ হোসেন (১৪)। এর সাত দিন পর ২৬ আগস্ট বিকালে উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার ধান ক্ষেতের পার্শ্বে একটি পাকা ডিপসেচ পাম্প ঘর হতে প্রশাসন অ’র্ধগলিত ম’রদেহ উদ্ধার করে। পরের দিন আরিফের বড় বোন ঝর্না আক্তার কেয়া বাদী হয়ে ডোমার থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বিষয়টি সব্বোর্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আশা করি, আসামীদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

জামালপুরে সাব রেজিস্ট্রার  আবু কালামের বিরুদ্ধে ঘু*ষ নিয়ে দলিল করায় দুদকে অভিযোগ

সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তন বাধ্যতামূলক

মহেশপুরে নির্মাণকাজ ভাংচুর করে প্রকাশ্যে হত্যার হুমকি

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

ধামরাই থানার সেই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে অ’স্ত্র নিয়ে হা’মলাকারী আসাদ গ্রেফতার

মধুপুরে ম্যাচিং প্লান্টের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ