crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২১ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ জনের মৃত্যু হলো। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৯০৬ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরেকজন চিকিৎসাধীন ছিলেন বরিশাল বিভাগীয় এলাকার একটি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হন বরিশাল বিভাগে; ১১০ জন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৪ জন, ঢাকা বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৪১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯০৪ জন।

প্রসঙ্গত, দেশে গতবছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে নর্দান ডায়াগস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ

ডিমলা থানার ইফতার মাহফিলে অতিথি মানবপাচারকারী, ওসির অপসারণ চেয়ে মানববন্ধন

বাংলাদেশ সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার কমিটি গঠন

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাবনায় তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা

হোমনায় রেজিস্ট্রেশনবিহীন ডেণ্টাল কেয়ার ও ফার্মেসীর মালিককে ২৭ হাজার টাকা জরিমানা

শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ এ ভূষিত হলেন আইজিপি

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যক্তির জে’ল-জ’রিমানা

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যক্তির জে’ল-জ’রিমানা

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রংপুর আ’লীগের বৃক্ষরোপণ কার্যক্রম

হোমনা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শ্বশুরের দাফন সম্পন্ন