crimepatrol24
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় অপরাধ নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের উঠান বৈঠক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৬, ২০১৯ ৩:৫৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, নীলফামারীপ্রতিনিধি >>
“পুলিশেই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানে মাদক নির্মূল, চুরি-ডাকাতি-ছিনতাই ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডকে নির্মূল করার লক্ষ্যে ডিমলা থানা পুলিশ প্রশাসনের আয়োজনে গণসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪-জুলাই) বিকেলে শফিকুল গণি স্বপন ফাজিল মাদ্রার মাঠে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া’র সভপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, ওসি (তদন্ত) সোহেল রানা। এসময় বৈঠকে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরাইম আল্ মিছরী বাবলু, উক্ত ইউনিয়নের যুবলীগের আহবায়ক শাহাজ উদ্দিন, যুগ্ন আহবায়ক সুইট মাহমুদ, সমাজ সেবক রবিউল ইসলা রঞ্জু, ইউনিয়ন আ’লীগ নেতা মহুবার রহমান প্রমুখ।

শফিকুল গণি স্বপন ফাজিল মাদ্রার সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় ডিমলা থানর অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ তাঁর বক্তব্যে বলেন, আপনারা সাধারণ জনগণ, আর আমরা পুলিশ ! তাই ভয়ের কিছুই নেই। পুলিশ জনগণের বন্ধু, জনগণ ছাড়া শুধু পুলিশ প্রশাসন অপরাধ র্নিমূল করতে পারে না। মাদক মুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরা-চালান এবং চুরি-ডাকাতি ঠেকাতে প্রশাসনের দায়িত্বের পাশাপাশি আপনাদের অর্থাৎ জনগণের ভূমিকা অপরিসীম। তাই আসুন, পুলিশ জনতা কাঁধে কাঁধ মিলিয়ে অপরাধের বিরুদ্ধে কাজ করি।

তিনি আরো বলেন, আজ থেকে আপনার এলাকায় কোথাও যে কোন সময়ে পরিচিত বা অজ্ঞাত ব্যক্তিকে মাদক বা মাদকজাত দ্রব্য সেবন করতে দেখেন, তাহলে গোপনে থানার ০১৭১৩৩-৭৩৯১৪ এই নাম্বারে ফোন করবেন। আপনাদের দেয়া তথ্য আমরা গোপন রাখবো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সা’দ বিরোধীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

রংপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রংপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

নাসিরনগরের কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডোমারে ভিজিডি কার্ড দেওয়ার নামে টাকা আ’ত্মসাৎ

ক্লুলেস ছিনতাই মামলার তথ্য উদঘাটন করল বগুড়া সিআইডি, মূল আসামী গ্রেফতার

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ

মান্দায় শিয়ালের কামড়ে আহত ৭

রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

ঘুস ছাড়া কাজ করেন না ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী, সত্যতা পেয়েছে তদন্ত কমিটি