crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৩৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূর আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২১, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ

   
                                                            নুরুল হক নূর। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে আটক করা হয়েছে।

ধর্ষণের অভিযোগে এক মামলা হওয়ার পর সোমবার রাতে প্রতিবাদ মিছিল করার সময় নূরকে আটক করা হয়।

এসময় আরও ছয়জনকে আটক করা হয়েছে। রাজধানীর মৎস্য ভবনের সামনে তারা মিছিল করছিলেন।

ভিপি নূর আটকের পর রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, নূরের নেতৃত্বে একটা মিছিল বের হয়। মিছিলটি মৎস্য ভবন এসে শাহবাগ হয়ে টিএসসিতে যায়। সেখানে তারা দীর্ঘ সময় অবস্থান করে। পরে মিছিলটি আবার ঘুরে আসে। এসময় পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করে। কারণ মূল রাস্তায় তাদের মিছিলের জন্য যানজট হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এসময় তারা প্রেসক্লাবের দিকে যাওয়া শুরু করে। মৎস্য ভবনের কাছাকাছি গিয়ে তারা যানবাহন ও পুলিশের উপর আক্রমণ করে। প্রথমে পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করে। কিন্তু তারা হামলা করলে পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নূরসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

থানার একটি সূত্র জানায়, মামলার আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নূর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।

এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন, আর নূরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক অনলাইন

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে চার ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

বুড়িচংয়ে শিশু ধর্ষণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নেত্রকোনা জেলায় ইয়াবা ও চোলাই মদসহ গ্রেফতার ৩

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

নতুন ৫০০, ২০০, ১০০, ১০, ২ ও ৫ টাকার নোটের ছবি প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

হোমনায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন ইঞ্জি. এম এ মতিন খান