crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

 

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী):

মৌসুমের শেষ সময়ে ঘরে ফসল তোলার প্রস্তুতি চলছিল কৃষকের। মাঠ থেকে পাকা ধান কেটে জমিতেই শুকাতে দিয়েছিলেন অনেকে। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই ধান ভিজে এখন চরম বিপাকে পড়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকরা। জমিতে পড়ে থাকা কাটা ধান নিয়ে দেখা দিয়েছে পচন, অঙ্কুরোদ্গম ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা। পাশাপাশি ধান ঘরে তুলতে দেরি হওয়ায় পরবর্তী রসুনসহ অন্যান্য ফসলের আবাদও পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষক শরিফুল ইসলাম ও উজ্জল জানান, মৌসুমের শেষ দিকে অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে শুকানোর জন্য রেখে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে সেই ধান ভিজে গেছে। কোথাও কোথাও জমিতে পানি জমে কাটা ধান ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে ধান শুকানো ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

কৃষকদের দাবি, ধান ঘরে তুলতে বিলম্ব হওয়ায় পরবর্তী রসুনসহ অন্যান্য ফসলের চাষও সময়মতো শুরু করা যাচ্ছে না। এতে একদিকে ধানের ক্ষতির আশঙ্কা, অন্যদিকে পরবর্তী ফসলের আবাদ পিছিয়ে যাওয়ায় বাড়তি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।

কৃষকদের আশঙ্কা, ভেজা ধান দ্রুত শুকাতে না পারলে দানা অঙ্কুরিত হওয়া, পচন ধরা এবং ধানের স্বাভাবিক রং পরিবর্তনের মতো সমস্যা দেখা দিতে পারে। এতে বাজারে ধানের দাম কমে যাওয়ার পাশাপাশি সারা মৌসুমের উৎপাদন খরচ তুলতেও হিমশিম খেতে হবে।

সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার মুহূর্তে এমন প্রতিকূল আবহাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। তাঁদের দাবি, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানের পরিমাণ দ্রুত নিরূপণ করে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার ব্যবস্থা করা হোক।

পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, “চলতি বছর উপজেলায় ৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৬৮৪ মেট্রিক টন। সম্ভাব্য ফলন হেক্টরপ্রতি ৩ দশমিক ৭৬ টন।”

তিনি বলেন, “আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিল। দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কৃষক সেই পরামর্শকে গুরুত্ব না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিতে কী পরিমাণ ধানের ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ করা হয়নি।” #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফেব্রুয়ারি “নদীর সাথে কথোপকথন” ও “নীল জল দিগন্ত ছুঁয়ে” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

ডোমারে প্রতিপক্ষের আ*ঘাতে ৬দিন পর সুধীর চন্দ্রের মৃত্যু

জাতিসংঘ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ ঘোষণা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শৈলকুপায় যৌতুকের দাবিতে নির্যাতন করে ওড়নায় ফাঁস দিয়ে গৃহবধুকে হত্যার অভিযোগে থানায় মামলা, গ্রেফতার নেই হতাশ নিহতের পরিবার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ২ টি চো’রাই মোটরসাইকেলসহ ২ চো’র গ্রেফতার

জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি : ইসি

সাংবাদিককে হে’নস্তাকারী সেই পুলিশ কনস্টেবল ক্লোজড

সাংবাদিককে হে’নস্তাকারী সেই পুলিশ কনস্টেবল ক্লোজড

হোমনায় জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস পালন

জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি দায়িত্ব রয়েছে: নতুন শিক্ষা উপদেষ্টা

হোমনায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতিমূলক সভা