crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ বিআরটিএ-এর ১ বছরে ৮ কোটি টাকার রাজস্ব আদায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৮, ২০১৯ ৩:২৩ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ বিআরটিএ অফিসে এক বছরে প্রায় ৮ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে। বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক বিলাস সরকার জানান, মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা হস্তান্তর, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স খাত থেকে ভ্যাট, ট্যাক্স বাদেই ২০১৮ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৭ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৫ শত ৭৮ টাকার রাজস্ব আদায় হয়েছে। তিনি আরও জানান, ২০১৭ সালের ২০ এপ্রিল ঝিনাইদহে যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে এর আগে ২০১৭ সালে ৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৫শ’ ৪২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। গত তিন বছরে জেলার বিআরটিএ থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে বিগত বছরগুলোতে তা সম্ভব হয়নি। এছাড়াও ঝিনাইদহ বিআরটিএ’র পক্ষ থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করণে জেলার ছয়টি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তিন লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বিআরটিএ’র এই কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা থানা পুলিশের কৃতিত্বের স্বীকৃতিতে আভিযানিক দলকে পুরস্কৃত করলেন আইজিপি ও এসপি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রেফতার

ডা: আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

হোমনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনায় সংর্ঘষে আহত-৫, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক-৩

সরিষাবাড়ীতে ছেলের হাতে মা খুন, ঘাতক ছেলে আটক

রংপুর মানব কল্যাণ সংগঠন কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস

ঝিনাইদহে জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

বরখাস্ত হলেন ঝিনাইদহের সাবেক ওসি মিজানুর রহমান