crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ জেলার বাজারগুলো পিঁয়াজে সয়লাব, ক্রেতারা খুশি হলেও বেজার কৃষক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০২০ ২:৫৮ অপরাহ্ণ

তারেক জাহিদ, ঝিনাইদহঃ
অবশেষে ঝিনাইদহ জেলার বাজার গুলোতে পিঁয়াজে সয়লাব হওয়ায় সাধারণ ক্রেতারা খুশি হলেও বেজার কৃষক। জেলার ৬টি উপজেলার বাজারগুলোতে হঠাৎ করে পিঁয়াজের দাম কমে যাওয়া দেখে সবাই হতবাক হয়ে গেছে। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। দেখে মনে হলো ঝিনাইদহ জেলা যেন পিঁয়াজের নগরী। জেলার শৈলকুপা উপজেলার বাজারে পিঁয়াজ সয়লাবের কারণে সাধারণ ক্রেতারা খুশি হলেও কৃষকরা হতাশ হয়েছে। শতশত ভ্যান ,নসিমন, করিমন, ইজিবাইক, বাইসাইকেল এ করে শৈলকুপা বাজারে পিঁয়াজ নিয়ে এসেছে সাধারণ কৃষকেরা। বিভিন্ন জায়গা থেকে ব্যপারীরা ছুটে এসেছে পিঁয়াজ কেনার জন্য। শৈলকুপা বাজারে এক সপ্তাহ আগেও পিঁঁয়াজ ঘাটতির কারণে প্রতি মণ পিঁয়াজ বিক্রি হয়েছে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা মণ। সেই পিঁয়াজই গতকাল বিক্রি হয়েছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা মণ। শুধু ব্যাপারীই না সাধারণ জনগণেরও পিঁয়াজ কিনতে দেখা যায়। পিঁয়াজের দর হাতের নাগালে পেয়ে সাধারণ ক্রেতারা খুব খুশি। মঙ্গলবার ও বুধবারে ৫০ থেকে ৬০ ট্রাক পিঁয়াজ ব্যাপারীদের দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে দেখা গেছে।

টেকের হাট থেকে আসা ব্যাপারী কালাম বলেন, ভাবতেও পারেনি ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে পিঁয়াজ কিনতে পারবো।

যশোর থেকে আসা ব্যাপারী সালমান বলেন, পিঁয়াজের দর কম পেয়ে বেশি করে কিনেছি।

পিঁয়াজ কিনতে আসা সাধারণ ক্রেতা রহিম বলেন, পিঁয়াজের দর কম হওয়ায় আমি খুব খুশি। তবে সাধারণ কৃষকেরা খুশি নয় ।

হাটফাজিলপুর থেকে আসা কৃষক আমিন বলেন, অনেক আসা করে এসেছিলাম বেশি দরে পিঁয়াজ বিক্রি করতে পারবো কিন্তু তা হলো না। বাজারে কারো মুখে হাসি, আবার কারো মুখে বিষন্নতার ছাপ দেখা গেছে। তবে শৈলকুপা বাজারে আরো পিঁয়াজের আমদানি হবে বলে সাধারণ জনগণের ধারণা। তবে এক থেকে দুই সপ্তাহ পর পিঁয়াজের দর আরো কমতে পারে বলে সবাই ধারনা করছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তরে বিলম্ব করা যাবেনা – ভূমিমন্ত্রী

কুষ্টিয়ায় অনাড়ম্বর পরিবেশে বিআরবি কেবল এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাসিরনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নাসিরনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চকরিয়ায় ৩১টি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন মেয়র

পঞ্চগড় সীমান্তে এক দালালসহ ৩ বাংলাদেশি আটক

দৌলতপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩টি প্রতিষ্ঠানে অভিযান : ৩৩ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় সন্ত্রাসী হামলায় আ’লীগ নেতাসহ আহত-৩

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ডোমারে পল্লীসমাজের মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দক ও মো’টরসাইকেলসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

দেশে করোনায় সব রেকর্ড ভেঙ্গে ৮৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭২০১