crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:০৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে হাট-বাজারগুলোতে পাটের দাম মণ প্রতি কমেছে ২০০ থেকে ৫০০ টাকা, হতাশ কৃষক!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৭, ২০২১ ৯:০১ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে কমেছে পাটের দাম। এক সপ্তাহের ব্যবধানে জেলার হাট-বাজারগুলোতে পাটের দাম মণ প্রতি কমেছে ২০০ থেকে ৫০০ টাকা। এতে হতাশ কৃষকরা। পাটের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

জানা গেছে, ৬টি উপজেলার মধ্যে অন্যতম কৃষি পণ্য ও পাটের হাট শৈলকুপা উপজেলাতে। সকাল থেকে এই উপজেলার বিভিন্ন গ্রামসহ আশপাশের এলাকা থেকে পাট নিয়ে হাটে আসেন কৃষকেরা। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা-বিক্রেতাদের সরগরমে জমে উঠে বেচা-কেনা। চলে দরদাম। গত মঙ্গলবার শৈলকুপা হাটে প্রতি মণ পাট প্রকারভেদে ২৫শ’ টাকা থেকে শুরু করে ২৯শ’ টাকায় বিক্রি হয়েছে। যা গত সপ্তাহের থেকে ২শ’ থেকে ৫শ’ টাকা কম। হঠাৎ পাটের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছে কৃষকেরা। এ অবস্থা চলতে থাকলে ভারী হবে লোকসানের পাল্লা। তাই পাটের দাম বাড়ানোর দাবি তাদের।

কৃষকেরা জানান, যদি দাম না বাড়ে তাহলে পরবর্তী বছরে পাটের চাষ ছেড়ে অন্য ফসলের চাষ করবেন তারা।

ঝিনাইদহ শৈলকুপা বণিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী মো. লিয়াকত জোয়ার্দ্দার জানান, আমদানি বেশি আর করোনার কারণে অনেক মিল কারখানা বন্ধ রয়েছে। সেজন্য কর্তৃপক্ষ পাট না কেনায় দাম কমেছে। আগামীতে দাম আরও কমার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, প্রতি মঙ্গল ও শনিবার এ হাটে ১০ থেকে ১১ হাজার মণ পাট কেনা-বেচা হয়। যা পাঠানো হয় ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন পাটকলে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ বছর জেলায় ২২ হাজার ৮৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাষিদের পাটে ফলন ভাল হয়েছে। সব কলকারখানা যদি খুলে যায় এবং পাটের ব্যবহার শুরু হলেই বাজারে পাটের দাম উঠতে পারে। তবে কৃষক ভাইদের জন্য পরামর্শ যদি তারা এটি ধরে রেখে পরবর্তীতে বিক্রি করে তাহলে ভাল দাম পেতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে করোনায় আরো একজনের মৃত্যু

জগন্নাথপুরে চুরি যাওয়া ৩০ বস্তা সিমেন্ট আটক

ঘোড়াঘাটে প্র’তারক শামীম গ্রেফতার

হোমনায় ৪ ডা’কাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডা’কাত গ্রে’ফতার

হোমনায় ৪ ডা’কাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডা’কাত গ্রে’ফতার

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সব গুলোতেই আ’ লীগের প্রতিদ্বন্দ্বী আ’লীগ

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভুঁইয়া হ*ত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও ওয়েব পোর্টাল ট্রেনিং অনুষ্ঠিত

হোমনায় মেডিকেল অফিসার ডা.ফারুক করোনায় আক্রান্ত