crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে হরিসংকরপুর মার্ডারের এজাহারভুক্ত ৬ আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২০ ৯:১১ পূর্বাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলা হরিশংকরপুর গ্রামে ডাবল মার্ডারের এজাহারভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর থেকে এ সব আসামী বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন। গ্রেফতাররা হলেন হরিশংকরপুর গ্রামের আব্দুল মালেক মিয়া ছেলে লতা মিয়া (৬৩), কাজী আবুল হোসেনের ছেলে আব্দুল খালেক (৬১), কাজী মোসলেম উদ্দিন (৬৪) মৃত তোজাম শেখের ছেলে তোরাপ শেখ (৪৫) মৃত আফিল উদ্দীনের ছেলে আজমত শেখ (৬৫) ও আতিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭)।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী জেলা মাগুরা, কুষ্টিয়া ও শৈলকুপায় অভিযান চালিয়ে পলাতক ৬ আসামীকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, আওয়ামীলীগের দুই গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর অংশ হিসেবে গত ৪ জুন হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের সমর্থকরা। ঘটনার দিন আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পর মারা যান। আর আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৭ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় অস্ত্র ও গুলিসহ বাদশা সর্দার গ্রেফতার

হোমনায় কৃষি কর্মকর্তা’র বিদায় সংবর্ধনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কোটচাঁদপুরের ৭ মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই, কোথাও কোনো কারচুপি হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সার্বিক উন্নয়নে সরকার যে পরিকল্পনা নিয়েছে, তাতে বাংলাদেশ আর কখনও পথ হারাবে না: প্রধানমন্ত্রী

চোখ থাকতেও কেউ অন্ধ হলে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

চোখ থাকতেও কেউ অন্ধ হলে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে কৃষি শুমারির উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

জামালপুরে ২২জন ডাক্তার, ১২জন নার্স ও ৭৬জন স্বাস্থ্য কর্মকর্তাসহ ২০৩ জন করোনায় আক্রান্ত