crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁকের নামে ওঝাদের অপচিকিৎসা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২১, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁক দেওয়ার নামে ওঝা-কবিরাজদের অপচিকিৎসা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ‘যুব ফেডারেশন’ নামের এক যুব সংগঠন। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাছিমা সিদ্দীকী বুলবুলি, সাহিত্যিক ও কবি চাঁদ অর্ণিবাণ, যুব ফেডারেশনের আহ্বায়ক এস এম রবি, হামদহ কালীমন্দিরের সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক স্বদেশ কুমার কুন্ডু, যুবনেতা ও সমাজসেবক মাজহারুল ইসলাম রাজা, শ্রমিক লীগ নেতা আহম্মদ মুন্সীসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুকের নামে ওঝারা অপচিকিৎসা দিচ্ছে। তাদের কারণে প্রতিবছর দেশে শত শত মানুষ মারা যায়। চলতি বছরে ঝিনাইদহে ২০ জন সাপের কামড়ে মারা গেছে। যাদের বেশির ভাগ রোগীকে ওঝারা ঝাড়ফুঁক দিয়েছে। অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন। দেশ থেকে এসব অপচিকিৎসা বন্ধের জন্য ওঝাদের তালিকা করে গ্রেফতারের দাবি জানান তারা। শেষে এর বিরুদ্ধে জনসচেতনা বাড়াতে পথনাটিকা অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে পীরজাবাদ যুবসমাজ ও আসক ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রংপুরে পীরজাবাদ যুবসমাজ ও আসক ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

নাসিরনগরে ইসলামী ফ্রন্টের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

নাসিরনগরে ইসলামী ফ্রন্টের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

সারা দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪

প্রেমের টানে ভারতীয় কিশোরী রংপুরে এসে পুলিশের হাতে আটক

শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

চকরিয়ায় কিশোরী ধর্ষণের প্রধান আসামী ইউনুস লোহাগাড়া থেকে গ্রেফতার

রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যসহ নিহত-৩

জনগণই নির্ধারণ করবে সন্ত্রাস চায়, না শান্তি চায় : ইঞ্জিনিয়ার আবদুস সবুর

জামালপুরে গাঁজা চাষী আটক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ