crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৫৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে সাংবাদিককে অপহরণ করে হত্যার চেষ্টা, হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৪, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরের পর এবার ঝিনাইদহে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার শৈলকুপায় হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মনিরুজ্জামান মনির (২৮) নামে এক গণমাধ্যমকর্মীকে উদ্ধার করেছে জনতা।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর মনিরকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। বুধবার ভোরে উপজেলার ধাওড়া বাজার এলাকায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মনিরকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুনির কাচেরকোল গ্রামের আববর শেখে ছেলে। তিনি ইনফো বাংলাসহ বেশ কয়েকটি অনলাইনে শৈলকুপা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে তাদের গ্রামের বাজার এলাকার কয়েকজন মুসল্লি ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান। জুতা ও জ্যাকেটের ফিতা দিয়ে তার হাত পা বাঁধা ও মুখে মাস্কের উপর টেপ লাগানো ছিল।

হাসপাতালে চিকিৎসাধীন মনির জানান, মাদক ব্যবসায়ীদের নিয়ে অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে বুধবার রাত ১০টার দিকে কাচেরকোল গ্রামের ইদ্রিস আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ডিস বাবু, সাদিকপুর গ্রামের নতো শেখের ছেলে জাহাঙ্গীর, মধুদা গ্রামের তাজু মিয়ার ছেলে বিল্লাল হোসেন, কাচেরকোল গ্রামে মৃত আশাহকের ছেলে আশরাফুল হোসেন, কাচেরকোল গ্রামের আব্দুল করিমের ছেলে সোহেল, নুর আলী বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তার হাত পা বেঁধে মাইক্রোর মধ্যে নির্যাতন শুরু করে। এসময় তারা মাদক নিয়ে লেখার পরিণতি সম্পর্কে মনিরকে হুমকি দেয়। রাতভর নির্যাতনের পর হাত পা ও মুখ বাঁধা অবস্থায় ধাওড়া বাজারের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় শৈলকুপার গনমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

মনিরের পিতা আকবর আলী শেখ জানান, এ ঘটনায় তারা শৈলকুপা থানায় একটি অভিযোগ দিবেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৫শ’ একর আবাদি জমি রক্ষা

দেওয়ানগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীর হাত কেটে দিল প্রেমিকের বন্ধুরা!

সুন্দরগঞ্জে পূজামণ্ডপ শেষে ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি

নীলফামারীর ডিমলা সীমান্ত দিয়ে ভারতে অ’নুপ্রবেশের চেষ্টা, চার বাংলাদেশি আটক

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি

ঝিনাইদহে হত্যা মামালার আসামির স্বজনদের হামলায় আহত পিবিআই’র ৫ পুলিশ কর্মকর্তা

জামালপুর জেলার নবাগত পুলিশ সুপারের দায়িত্ব ভার গ্রহণ

রাজধানীর রূপনগর থেকে কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়দানকারী প্রতারক আতিকুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

পঞ্চগড়ে সেতুর অভাবে হাজার হাজার মানুষের ভোগান্তি