crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে যুবলীগ নেতা ও তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০১৯ ৪:২৩ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
যুবলীগ নেতা কাজী এনামুল হক মিলন ও তার সন্ত্রাসী ছেলে কাজী চন্দনের অত্যাচারে অতিষ্ঠ শহরের কলাবাগান ও কাঞ্চননগরবাসি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রোববার সকালে কলাবাগান ও কাঞ্চননগর পাড়ার শত শত মানুষ শহরের পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করে। এর আগে তারা শহরে বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলে তারা যুবলীগ নেতা কাজী মিলন ও তার সন্ত্রাসী ছেলে কাজী চন্দনের ছবি সম্বলিত প্লাকার্ড ও ব্যানার বহন করে। তাতে লেখা ছিল “দীর্ঘদিন ধরে কলাবাগান ও কাঞ্চননগরসহ ঝিনাইদহের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজীসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে নিরীহ মানুষের ওপর অমানষিক নির্যাতন ও জুলুম চালিয়ে যাচ্ছে। প্লাকার্ডে পিতা পুত্রের বিরুদ্ধে প্রতিরোধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসুচি শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, ইসরাইল হোসেন শান্তি জোয়ারদার, সাবেক ছাত্র নেতা রহুল কুদ্দুস দুদু, শাহিনুর রহমান লাভলু, লিয়াকত হোসেন, আব্দুল মজিদ ও মডার্নপাড়ার মনি।

বক্তারা অভিযোগ করে বলেন, কাজী এনামুল হক মিলন ও তার সন্ত্রাসী ছেলে কাজী চন্দন আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে শহরব্যাপী সন্ত্রাসের নেটওয়ার্ক গড়ে তুলেছে। দোকানগুলো থেকে জোর পুর্বক রড, সিমেন্টসহ নানা সামগ্রী জোর করে নিয়ে বাড়ি তৈরি করছে। এ জন্য কলাবাগান ও কাঞ্চননগর এলাকার মানুষকে বাধ্যতামূলক চাঁদা দিতে হচ্ছে। এতে অতিষ্ঠ সাধারণ মানুষ নিরুপায় হয়ে রাজপথে নামতে বাধ্য হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি-আওয়ামী লীগ

ঝিনাইদহে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালীগঞ্জে হত্যা মামলার স্বাক্ষীকে কুপিয়ে হত্যার চেষ্টা!

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘বুথ’এর উদ্বোধন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় লকডাউন বাস্তবায়নে সার্কেল এএসপি’র নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোনায় পতাকা র‌্যালি অনুষ্ঠিত

সারা দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০৭