crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে মা ও নানীকে হত্যা মামলার আসামী ইমরান গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৭, ২০১৯ ৩:২৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে মা ও নানীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ইমরান হোসেন কুষ্টিয়ার বটতৈল এলাকায় অবস্থান করছে এমন সংবাদে ভোররাতে পুলিশ অভিযান চালায়। এসময় বটতৈল এলাকার একটি দোকানের সামনে থেকে ইমরান হোসেনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিজ বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়। তবে কী কারণে সে তার মা ও নানীকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে মা মর্জিনা খাতুন ও নানি শাসুন্নাহার কে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ইমরান। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত মর্জিনা খাতুনের ভাই বাদি হয়ে ইমরানকে আসামী করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’ এর প্রভাবে আরও তীব্র হতে পারে শীত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

‘ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি , নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ঃ কবির ভাষায় শেখ হাসিনা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নৌকার তিন প্রচার কেন্দ্রে ‘অগ্নিসংযোগ’

ঝিনাইদহে গণপরিবহণে পুলিশের অভিযান

নদীভাঙ্গন কবলিত মানুষকে সহযোগিতার আশ্বস্ত করলেন : মির্জা আজম এমপি

করোনা প্রতিরোধে হোমনাবাসীর প্রতি সার্কেল এএসপি’র বিশেষ বার্তা

পঞ্চগড়ে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে বখাটের ছুরিকাঘাতে ভাই আহত

হোমনায় মাদ্রাসাছাত্রদের মাঝে শীতের পোশাক বিতরণ

হোমনায় মাদ্রাসাছাত্রদের মাঝে শীতের পোশাক বিতরণ

জামালপুরের বিয়ে পাগলা বক্কর ৬০ তম স্ত্রীর মামলায় গ্রেফতার !