crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০১৯ ২:৩৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াসমিন, প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার। এসময় বক্তারা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে পুরুষের পাশাপাশি নারীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ৮ জন নির্বাচিত জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বানেশ্বর হাটে অসুস্থ গরুর জ*বাই করার চেষ্টা, মালিককে অর্থদণ্ড

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ২২ জনের মনোনয়ন দাখিল

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ২২ জনের মনোনয়ন দাখিল

দুর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন দুদক পরিচালক

শৈলকুপায় মুজিববর্ষ উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প

আওয়ামী স’ন্ত্রাসীদের বিচার দাবিতে ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর সমাবেশ

ঝিনাইদহে করোনা প্রতিরোধে সচেতনতামূলক গম্ভীরা পরিবেশন

ঝিনাইদহসহ সারাদেশে ধ র্ষ ণ ও নারীর প্রতি স হিং স তা র প্রতিবাদে মানববন্ধন

শৈলকুপার ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোতা ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ডোমারে নিটল টাটা মটরস্ লিঃ গাড়ী প্রদর্শনী ও ইফতার মাহফিল

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী হ*ত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড