crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে পূর্বাশা পরিবহন থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২২, ২০১৯ ৪:৩৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ থেকে পূর্বাশা পরিবহন থেকে ৪১ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে চুয়াডাঙ্গা টু ঢাকাগামী পূর্বাশা পরিবহনের ১টি বাস (রেজি নং ঢাকা মেট্রো- ব- ১৫-২৪০৮) যোগে চুয়াডাঙ্গা হতে ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী ঢাকার উদ্দেশে রওয়ানা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানাধীন সুইট মোড় প্রধান ডাকঘরের সামনে পাকা রাস্তার ওপর চেকপোষ্ট বসান। চেকপোস্টকালিন ২২/১০/১৯ খ্রি. তারিখ ০৪.৩০ ঘটিকার সময় উক্ত বাসটি দেখতে পেয়ে থামানোর সংকেত দেওয়ার পর ড্রাইভার বাসটি থামায়। ড্রাইভার বাসটি থামানোর পর র‌্যাব সদস্যরা বাসের সকল যাত্রীদের তল্লাশী করতে থাকে। তল্লাশীর এক পর্যায়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে থাকা ১ জন যাত্রী বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টাকালে টহল দলের সদস্যরা যাত্রী মোঃ আলমগীর হোসেন (৩২), পিতা-মৃত জহির উদ্দিন বেপারী, সাং- লক্ষীপুর থানা-জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। পরবর্তীতে উক্ত ব্যক্তির বহনকৃত কাধের কাপড়ের ব্যাগ তল্লাশী করে ৪১ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল সেট এবং ১ টি সীম কার্ড উদ্ধার করে র‌্যাব- ৬। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে বিবাহ বিচ্ছেদে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আ*ত্মহত্যা

রংপুরে সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে করোনা উপসর্গ, বাজার শাখা লকডাউন

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঘুষ খেয়ে নীতিমালা বহির্ভূত ছাত্র ভর্তির অভিযোগে প্রধান শিক্ষককে বদলী

একযোগে ৩৫ পুলিশ কর্মকর্তার বদলি

কেএমপি’র অভিযানে ১৪ লিটার চোলাই মদসহ গ্রেফতার-১

তেঁতুলিয়ায় ট্রলির সাথে সংঘর্ষে সিএনজির ২ যাত্রীর মৃত্যু

ঝিনাইদহে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অপরাধে যুবক গ্রেফতার

হোমনায় বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত

হোমনায় বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শৈলকুপায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত