crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২০ ৯:০৩ পূর্বাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন। দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর ৫ জন ও ৩ জন বেসামরিক চিকিৎসক ৩ শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করে। ক্যাম্পের পরিচালনায় ছিল ৫৫ পদাতিক ডিভিশনের জুনিয়র টাইগার্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স। এসময় উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এ বিএম ফয়সাল বাতেন, ২ ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাসির উদ্দিন আহমেদ।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা একাধিক নারী জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে পরিপূর্ণ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চিকিৎসা পরামর্শের পাশাপাশি ওষুধ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

সেসময় কর্মকর্তারা জানান, সেনা প্রধানের নির্দেশে করোনাকালে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তারা এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা এ কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে নানা আয়োজনে ঋতুরাজ বসন্তবরণ উৎসব পালন

ডিআইজি হলেন হোমনার কৃতীসন্তান মাহবুব আলম

ডিআইজি হলেন হোমনার কৃতীসন্তান মাহবুব আলম

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে (৫৬ বিজিবির) সতর্ক প্রহরা

কালীগঞ্জে কৃমিনাশক ওষুধ খেয়ে অসহায় কৃষকের ১১টি ভেড়ার মৃত্যু!

ছাত্রলীগ করোনাকালীন মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের ভূমিকাকে উজ্জ্বল করেছে : প্রধানমন্ত্রী

ঝিনাইদহ শহরের দুই মার্কেটে পুলিশের অভিযান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১০টাকা কেজি চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তে প্রশাসন

কিণ্ডারগার্টেনগুলোর সময়সূচির কারণে বিলুপ্ত হতে যাচ্ছে মক্তবের আরবি পড়া

কিণ্ডারগার্টেনগুলোর সময়সূচির কারণে বিলুপ্ত হতে যাচ্ছে মক্তবের আরবি পড়া

জামালপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক জুলাই শহিদের পরিবারকে ঈদ উপহার বিতরণ

দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত