crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতার স্বজনরা জানান, শনিবার বিকেলে শিশুটি খেলতে খেলতে প্রতিবেশি মসলেম শেখের ছেলে কাঠমিস্ত্রি হাফিজুরের বাড়িতে যায়। হাফিজুর বাজার থেকে চানাচুর কিনে দিয়ে শিশুটিকে বাড়ি থেকে পার্শবর্তী কলা বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপুর্বক ধর্ষণ করে কাউকে না বলার জন্য ভয় দেখায়। শিশুটি বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে জানায়। পরে মহেশপুর থানায় নির্যাতিতার পিতা বাদী হয়ে হাফিজুরকে আসামী করে একটি মামলা দায়ের করে। সেখান থেকে রাত ২ টার দিকে ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত হাফিজুর।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) এস এম আমানুল্লাহ বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষা করানোর জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ধর্ষক হাফিজুরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে সাংবাদিক শেলু আকন্দের দু’পা ভেঙে দেওয়া ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী রাকিব গ্রেপ্তার

দূরদর্শিতা ও প্রতিনিধিত্বের অভাবে কাঙ্খিত সুবিধা পাচ্ছে না নগরবাসী

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কোনো বাংলাদেশি থাকতে পারবে না

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন ও যে স্কুলে লেখাপড়া করেছেন

ডিমলায় পল্লীশ্রী’র চেক হস্তান্তর ও উপকরণ বিতরণ

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় টিমের ইফতার ও খাবার বিতরণ

লামায় বুনোহাতির আক্রমণে এক নারী শ্রমিকের মৃত্যূ

ডোমারে প্রথম এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

মসজিদ কমিটি গঠন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম উপদেষ্টা

ট্রেনের বগিতে ফেন্সিডিল, র‌্যাবের অভিযানে আটক -১