crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের চন্ডিপুর গান্নায় চাঁদার জন্য ইজিবাইক চালককে পিটিয়ে জখম করল যুবলীগ নেতা জাবেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৭, ২০২০ ৩:৩৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
পাঁচ হাজার টাকার চাঁদার জন্য ঝিনাইদহের সদর উপজেলার চন্ডিপুর বাজারে মনোয়ার কাজী (৩৫) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে এক যুবলীগ নেতা। গত শনিবার ইফতারের আগে এই ঘটনা ঘটে। মনোয়ার কাজী চন্ডিপুর গ্রামের মুনু কাজীর ছেলে। খবর পেয়ে স্থানীয়রা আহত ইজিবাইক চালককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। গত রোববার মনোয়ার কাজী ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন চন্ডিপুর বাজার থেকে ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন মানোয়ার কাজী। পথে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পথ রোধ করে দাঁড়ায় গান্না ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ। চাঁদার জন্য পীড়াপীড়ি করতে থাকে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে যুবলীগ নেতা জাবেদ, নুর মোহাম্মদ এবং মিলন নামে তিন মিলে পিটিয়ে আহত করে। মনোয়ার কাজী অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরেই আমার কাছে চাঁদা দাবি করে আসছে জাবেদ। ঘটনার দিন ওই চাঁদার কারণেই আমার ওপর হামলা করে। লোকজন না এগিয়ে আসলে আমাকে হত্যা করতো ওরা। এলাকাবাসী জানায়, যুবলীগ করার কারণে জাবেদ এলাকায় সন্ত্রাসী কাজকর্ম করে আসছে। প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতনের খড়গ। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের ইসলামপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর কম্বল বিতরণ

শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

হোমনায় টিসিবি’র ন্যায্য মূল্যের ইফতার সামগ্রী বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

নাসিরনগরে খান্দুরার পীর ডুমন রহ: এর ৪৪ তম উফাত দিবস পালিত

ফ্যাসিস্ট শাসনামলে ডিজিএফআই, এনএসআই,পুলিশ ও সিভিল প্রশাসনের পদবঞ্চিত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের কাজে লাগান

ফ্যাসিস্ট শাসনামলে ডিজিএফআই, এনএসআই,পুলিশ ও সিভিল প্রশাসনের পদবঞ্চিত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের কাজে লাগান

সারা দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

পুঠিয়ায় বিদায়-বরণ অনুষ্ঠান, বিদায় এসিল্যান্ড শিবু দাস, স্বাগত প্রসনজিৎ

জগন্নাথপুরের সরকারি সেতুর উপর গরু বেঁধে রেখে মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছে আজাদ মিয়া !

জামালপুরে ১৯৭পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে বিজিবি