crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।

জুলাই সনদ ২০২৫ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই আপস করতে জানে না। আর কোন ফ্যাসিবাদি শাসন এই দেশে চলবে না। নয়া ফ্যাসিবাদি শাসন রুখে দেয়ার জন্য ১১ দলীয় ঐক্যের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।’

বক্তারা আরো বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই যোদ্ধারা এক বছরের বেশি এই সরকারকে ক্ষমতায় থাকতে দিবে না। পুলিশ ও আর্মি দিয়ে জনগণের আন্দোলনকে ঠেকানো যাবে না।’

বক্তারা বলেন, ‘শহিদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়া মুচলেকা দিয়ে রাজনীতি করেন নি। তারা কারো সাথে আপস করেন নি। এই জন্য বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়।
এই দেশে থাকতে হলে বাংলাদেশের মানুষের কাছে মুচলেকা দিয়ে থাকতে হবে।’

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মওলানা একেএম আফজালুল আনাম, সদর উপজেলা জামায়াতের আমির মোঃ মেহরাব আলী, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জাগপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, এনসিপি নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত