crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে মেয়র ছানুসহ ৬২ আ’ লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৬, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর পৌরসভার মেয়রসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীর নামে হ’ত্যা চেষ্টার অভিযোগে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা ছাত্রদল নেতা আব্দুল করিম কামরানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী সুরাইয়া আক্তার জুঁই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনকে (ছানু) প্রধান আসামী করে ৬২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদস্য মো. সুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক নাইম রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবুসহ আরও অনেকেই।

১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর থানায় এ মামলাটি দায়ের করা হয়।

আহত আব্দুল করিম কামরান জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ১৯ জুলাই ছাত্রদলনেতা আব্দুল করিম কারমানের ওপর এ হা’মলার ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে পুরাতন বাইপাস মোড় থেকে গেটপাড় এলাকায় যাচ্ছিলেন ছাত্রদলনেতা কামরান। গেটপাড় যাওয়ার পথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের হুকুমে এবং নেতৃত্বে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ মামলার অন্যান্য আসামিরা দেশীয় অ’স্ত্র, শ’টগান ও পি’স্তল নিয়ে একযোগে ওই ছাত্রদলনেতার ওপর হা’মলা করেন। হা’মলায় ছাত্রদলনেতা কামরান গুরুতর আ’হত হন।

মামলার বাদী সুরাইয়া আক্তার জুঁই সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী ছাত্রদলনেতা কামরান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় মামলায় অভিযুক্তরা তার ওপর হা’মলা চালিয়ে তার হাত ভে’ঙে দেয়। এছাড়া শরীরের অনেক স্থানে গুরুতর আ’হত করে। এ ঘটনায় আমি হা’মলাকারীদের নামে মামলা করেছি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর গণমাধ্যমকে বলেন, ‘হ’ত্যাচেষ্টার অভিযোগে ৬২ জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইদুল ফিতরকে কেন্দ্র করে চু’রি-ছি’নতাই প্রতিরোধে বিশেষ অভিযান চলমান রয়েছে : আইজিপি

জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নেয়ার আমল

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

পাবনা জেলা প্রশাসনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে : নবাগত জেলা প্রশাসক কবির মাহমুদ

রংপুরের শ্যামপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে নসিমন পুকুরে পড়ে আহত ৫

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির শ্রদ্ধা

শৈলকুপায় খালুবাড়ি বেড়াতে গিয়ে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

মধুপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও কৃষি উপকরণ বিতরণ