crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার ও বালু জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩০, ২০২০ ৮:২৯ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ও রানাগাছা নামক ২টি ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে প্রায় ৪০ হাজার ঘন ফুট বালু ও লক্ষীরচর ইউপি এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ২টি ড্রেজার জব্দ করা হয়েছে। ৩০ নভেম্বর সোমবার বিকাল ৪টায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ও লক্ষীরচর ইউনিয়ন এলাকার ব্রহ্মপুত্র নদের চরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম। অভিযানে ২টি ড্রেজার জব্দ করে লক্ষীরচর ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন বিদ্যুৎ এর জিম্মায় রাখা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। স্তুপীকৃত বালু জব্দ করে স্থানীয় কাউন্সিলরের জিম্মায় রাখা হয়।

জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদা বেগম বলেন, পরবর্তীতে জব্দকৃত বালু নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। এছাড়া এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে করোনা রোগী শনাক্ত হওয়ায় গ্রাম লকডাউন

প্রধানমন্ত্রীর মানবিকতায় আপ্লুত জামালপুরের শিশু শম্পা 

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কংগ্রেস নেত্রী মমতাকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

পঞ্চগড়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে নিহত ১

দেশে করোনায় আরও পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর এসকে সুর গ্রেফতার

সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত