crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর শহরে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ইমারত সামগ্রী রেখে রাস্তায় যান চলাচলে সমস্যা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার ৩জুন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এর নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত শহরের নয়াপাড়া, গোলাপবাগ, ইকবালপুর এলাকাসহ বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৬ ধারা অনুযায়ী নির্মাণাধীন বিভিন্ন বাড়ির মালিক ও কর্তৃপক্ষের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার গণমাধ্যমকে জানান, ‘এটি ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এলাকাবাসী জেলা প্রশাসন ও জামালপুর পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্র্যাক সামাজিক ক্ষমতায়নে জামালপুর সদর ইউএনও’র উঠান বৈঠক

ডোমারে জোড়াবাড়ী ইউপি নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর দৌড়ঝাঁপ

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

২০ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহে মেডিকেল ছাত্রসহ নিহত তিন

পঞ্চগড়ে নারীসহ দুইজনের ঝু-ল-ন্ত মরদেহ উদ্ধার

ফ্রান্সে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে হোমনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হোমনায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

গাইবান্ধায় ডিবির মাদক বিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রথম আলো দেশ ও গণতন্ত্রের শত্রু: প্রধানমন্ত্রী

হোমনায় স্ত্রীকে হত্যার অভিযোগ, দু’সন্তানকে নিয়ে স্বামী পলাতক