crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে পিপি আনিসুজ্জামানের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৮, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান গামার অপসারণের দাবি জানিয়েছেন আইনজীবীগণ। পিপির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দু*র্নীতি পরায়ণ ও অযোগ্য দাবি করে তার বিরুদ্ধে অপসারণের দাবি জানানো হয়েছে।

১৮ জুন বুধবার সকালে জামালপুর জেলা জজ আদালত চত্বরে মানববন্ধনে আইনজীবীদের পক্ষ থেকে পিপি আনিসুজ্জামানের দ্রুত অপসারণ দাবি করা হয়। অন্যথায় আগামী ২২ জুন রবিবার থেকে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেওয়া হয়।

জিপি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. মোবারক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম নবী, সাধারণ সম্পাদক অ্যাড. রিশাদ রেজওয়ান বাবু, অ্যাড. দিদারুল ইসলাম প্রমুখ।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বলেন, ‘পিপি অ্যাড. আনিসুজ্জামান গামার বিরুদ্ধে পিপি ও এপিপিরা নির্দিষ্ট দু*র্নীতির অভিযোগে অনাস্থা এনেছেন। অনাস্থা প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখন পর্যন্ত তাঁর অসাধারণ হয়নি। তাই তাঁর দ্রুত অপসারণের দাবিতে আজ মানববন্ধন করেছেন আইনজীবীরা।

জিপি অ্যাড. তৌহিদুর ইসলাম বাদশা বলেন, ‘পিপি কার্যালয়ে কোনো আলমারি না থাকায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষণ করা মুশকিল। এ সমস্যা দূরীকরণে সরকারিভাবে ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে এ টাকা উত্তোলন করার জন্য করা হয় একটি কমিটি। সেখানে ওই পিপিকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়। যদিও পদাধিকার বলে এবং বয়সের জ্যেষ্ঠতা বিবেচনায় আমাকেই সভাপতি করার কথা। তিনি দুই কিস্তিতে ওই টাকা উত্তোলন করে আমাকে ২০ হাজার টাকা দিতে চান আসবাবপত্র কেনার জন্য। আমি সেই টাকা গ্রহণ করিনি। এছাড়াও অন্যান্য আইনজীবীরাও তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ

গৌরীপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসায় অ’গ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি

একটি গাইড ওয়ালে রক্ষা পাবে খেলার মাঠ

কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ পালিত

কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ পালিত

টিউশনির টাকা বাঁচিয়ে ১১০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন সাইফুল

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে বিএনপির ডাকা অ’বরোধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

কাজী শাহনেওয়াজ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি

দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি