crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে আবারও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, পানিবন্দি হাজারো মানুষ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০২০ ১২:৩৭ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

১৪ জুলাই, মঙ্গলবার ২০২০ খ্রি. :
জামালপুরে আবারও আরেক দফা বন্যা দেখা দিয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে । বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ সংবাদ মাধ্যমকে জানান, দুই সপ্তাহ পানিবন্দি থাকার পর গত ২৪ ঘন্টা যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৬ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, সরীষাবাড়ি, মেলান্দহ উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী বলেন,বন্যা মোকাবেলায় জেলায় এ পর্যন্ত ৭৮৪ মেট্রিক টন জিআর চাল, ১৮ লাখ ৫০ হাজার টাকা জিআর ক্যাশ, ২ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা এবং গো-খাদ্যের জন্য ২ লাখ টাকা বরাদ্দ পাওয়ার পর তা পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারের বন্যায় জেলার ৭টির উপজেলা এবং ৮টি পৌরসভা ও ৪৯টি ইউনিয়নের ৩৫১টি গ্রাম প্লাবিত হয় । যার ফলে ৯৩ হাজার ২২৫ টি পরিবারের ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩ হাজার ৩৪৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া ১২৬ কিলোমিটার আংশিক কাঁচা রাস্তা ও ২৪ কিলোমিটার আংশিক পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যার পানির তোড়ে ৪৫৭টি ঘরবাড়ি সম্পূর্ণ ও ৬ হাজার ৩০৬টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩৫৫টি নলকূপ ও ৩৮১টি ল্যাট্রিন, ৪১টি ধর্মীয় প্রতিষ্ঠান, ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৪টি ব্রিজ কালভার্ট ও ৩ কিলোমিটার আংশিক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যু

শহরকে নিজ দায়িত্বে পরিস্কার- পরিচ্ছন্নতা বজায় রাখবেন : পৌর মেয়র রুকুনুজ্জামান রুকন

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, মেলেনি অভিযোগের সত্যতা

মিঠাপুকুরে এমপিএইচভিওয়ের ১১তম বর্ষে পদার্পন

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহে খাদ্যবান্ধব কর্মসুচির চাল নিয়ে দুর্নীতি, দুই ডিলার বরখাস্ত

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা মহিলার খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও রুমন দে

ভেড়ামারায় প্রকাশ্যে দিবালোকে দোকানের কর্মচারী হত‍্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী