crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ইজিবাইকের যাত্রীদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১১, ২০১৯ ৩:৪২ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি :
জামালপুর পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়ার নিয়ম অমান্য করে যাত্রী সাধারণের কাছ থেকে ব্যাটারিচালিত যাত্রীবাহী ইজিবাইকের (অটোবাইক) চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার, ১০ নভেম্বর  দুপুরে পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার মোড়ে ইজিবাইকের যাত্রীরা এ কর্মসূচির আয়োজন করে। অপরদিকে, যাত্রীদের আন্দোলনে বিক্ষুব্ধ ইজিবাইক চালকরাও যাত্রীদের দাবি উপেক্ষা করে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়।
প্রায় ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ছানোয়ার হোসেন, সমাজসেবক শাহ্ মো. আব্দুল হান্নান ও মো. মজিবুর রহমান, বোর্ডঘর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহজাহান আলী সাজু, ব্যাঙ্ক কর্মকর্তা ফরহাদ আলী ফরিদ, সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলী কালু, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, পৌরসভা কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়া নেয়ার নিয়ম ভেঙে ইজিবাইকের চালকরা যাত্রী সাধারণের কাছ থেকে জোর করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ভাড়া নিয়ে মাঝে মধ্যেই যাত্রী সাধারণের ওপর চড়াও হয় ইজিবাইক চালকরা। বক্তারা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে যাত্রী সাধারণকে হয়রানি বন্ধ করার জন্য পৌর কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান।

অপরদিকে, যাত্রীদের দাবিকে উপেক্ষা করে ইজিবাইক চালকরাও ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়ে পাল্টা প্রতিবাদ জানিয়েছে। যাত্রীদের মানববন্ধনের বিষয়টি জানতে পেরে বাংলাদেশ অটো শ্রমিক কল্যাণ সোসাইটির স্থানীয় নেতাকর্মী ইজিবাইক চালকরা একই সময়ে জামালপুর-শেরপুর বাইপাস সড়কের শাহপুর গোরস্থান মোড়ে অবস্থান নেয়। তারা জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারের দিকে ইজিবাই চলাচল বন্ধ করে দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছুলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইবির সাবেক ছাত্রী তিন্নির মৃত্যু: মামলার প্রধান আসামি জামিরুল ইসলামের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

হোমনায় নৌকার সমর্থককে অর্থদণ্ড দিলেন এসিল্যাণ্ড

সরিষাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্র্রাক্টর আটক, ১২জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

পঞ্চগড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনসার সদস্যের মৃ’ত্যু

ডোমারে ট্রেনে কা’টা পড়ে সাদ্দাম হোসেন নামে এক যুবকের মৃত্যু

তেল ‘চুরির’ দায়ে কালীগঞ্জের মেসার্স এলকে প্রামানিক তেল পাম্পের মালিক ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে ‘জরিমানা’

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫১ ঘর পুড়ে ছাই

কোটচাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণের দায়ে মনু পরামানিককে গণধোলাইয়ের পর গ্রেফতার

খুলনায় সাংবাদিকদের নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত