crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের বকশীগঞ্জে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৩, ২০১৯ ৩:২৮ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে দীর্ঘ দিন ধরে বলাৎকার করার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষকের নাম মো. আজিজুল হক (৫০)। তিনি ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর গ্রামের সংখ্যালঘু রবিদাস সম্প্রদায়ের এক দিনমজুর পরিবারের ছেলে (১১) সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। সে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেবে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে বলাৎকার করেছেন। এ ঘটনা ওই ছাত্র তার এক বন্ধুকে জানালে ঘটনাটি ফাঁস হয়। বলাৎকারের ঘটনা ১২ নভেম্বর দুপুরে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানালে জেলা প্রশাসক ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বকশীগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন। পরে সন্ধ্যায় বকশীগঞ্জ থানা পুলিশ নিজবাড়ি থেকে প্রধান শিক্ষক আজিজুল হককে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাতেই ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশুনির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান , গ্রেপ্তার শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বুধবার ১৩ নভেম্বর সকালে প্রধান শিক্ষক আজিজুল হককে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জ থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার, অপহরণকারী আটক

ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় নাঃ তথ্যমন্ত্রী

ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় নাঃ তথ্যমন্ত্রী

নারায়নগঞ্জে ২ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বর্তমান আওয়ামী লীগ কোনো দিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি: মির্জা ফখরুল

নাসিরনগরে র‌্যাবের অভিযানকালে হামলায় ২সদস্য আহত,হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার-৩

খানজাহান আলীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী কবির শেখ গ্রেফতার

ডোমারে ট্রাক্টরচাপায় বৃদ্ধের মৃত্যু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে ১ কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩!