crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জন্মশত বার্ষিকীতে চালু হচ্ছে বঙ্গবন্ধু পল্লী সমবায় বীমা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ
জন্মশত বার্ষিকীতে চালু হচ্ছে বঙ্গবন্ধু পল্লী সমবায় বীমা

বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা >>

আমার বাড়ি আমার প্রকল্পের তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু পল্লী সমবায় বীমা’ নামে একাটি ক্ষুদ্র বীমা চালুর নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘আমার বাড়ি আমার খামার’ শীর্ষক প্রকল্পের আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্টিয়ারিং কমিটির ১৩তম সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অগ্রগতি নিশ্চিত করতে নিম্ন আয়ের মানুষকে বীমা সুবিধার আওতায় আনতে হবে, যা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

স্বপন ভট্টাচার্য বলেন, ‘আমাদের যা কিছু র্অজন, যতসব উত্তরণ তার ভিত্তিমূলে রয়েছে জাতির পিতার আজীবন স্বপ্নলালিত উন্নয়ন ভাবনা। বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষের উন্নয়নের কথা বলেছেন।’

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসানের সভাপতিত্বে সভায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আকবর হোসেন, বিআরডিবির মহাপরিচালক মো. গিয়াস উদ্দিন এবং সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আরিচায় পুলিশের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

ঘোড়াঘাটে আসামী ধরতে গিয়ে হে’নস্থার শিকার পুলিশ

পুঠিয়ায় আগুনে পুড়ে বাড়িঘর ও গরু-ছাগল ভস্মীভূত

নীলফামারীতে হোম কোয়ারেন্টাইন ২২৫ থেকে কমে ১৯৬জন

ব্রাহ্মণবাড়িয়ায় আশা‘র উদ্যোগে ১৩‘শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুরে সহকর্মীর ছু’রিকাঘাতে রংমিস্ত্রি নি’হত

অনৈতিক ব্যবসায় কোটিপতি হওয়া নারী র‌্যাবের হাতে আটক

মহেশপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৯ টি অবৈধ ইটভাটা

হোমনায় আকর্ষণীয় ২টি কুরবানীর গরু বিক্রি করা হবে

হোমনায় আকর্ষণীয় ২টি কুরবানীর গরু বিক্রি করা হবে