crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত যুবক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৭, ২০১৯ ১:৩২ অপরাহ্ণ

আলী হোসেন খান, জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় যুবক ছুরিকাহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। ছুরিকাহত যুবকের নাম সেলিম আহমদ (২৮)। তিনি জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের আফরোজ আলীর ছেলে। হামলাকারীরা জগন্নাথপুর গ্রামের মৃত আপলাতুল মিয়ার ছেলে তাজ উদ্দিন ও উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের গৌছ আলীর ছেলে রাসেল মিয়া।
স্থানীয়রা জানান, ছুরিকাহত যুবক সেলিম আহমদের পরিবারকে তাদের নিজ বাড়ি থেকে জোরপূর্বক তাড়িয়ে দিতে একটি মহল উঠেপড়ে লেগেছে। এ নিয়ে আদালতে চলছে মামলা-মোকদ্দমা ও এলাকায় অনেকবার বসেছে শালিস বৈঠক। তাতেও সমাধান হয়নি।

এরই জের ধরে ২৭ ডিসেম্বর শুক্রবার বেলা ১ টার দিকে স্থানীয় বটেরতল নামক স্থানে দিন দুপুরে প্রতিপক্ষের লোকজনের সন্ত্রাসী হামলায় যুবক সেলিম আহমদ গুরুতর আহত হন। এ সময় সন্ত্রাসীদের উপর্যপুরি ছুরিকাঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে আহত যুবক সেলিম আহমদের পিতা আফরোজ আলী বলেন, আমার বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে গ্রামের সুলেমান আলীর লোকজন। বাড়ি ছেড়ে না যাওয়ায় সুলেমান আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী আক্তার হোসেন দুলা ও মিঠুর লেলিয়ে দেয়া তাজ উদ্দিন ও রাসেলসহ সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করতে একের পর এক ছুরি দিয়ে কুপিয়েছে।

এদিকে-জানতে চাইলে হামলাকারী তাজ উদ্দিনের ভাই বিএনপি নেতা জালাল উদ্দিন হাসতে হাসতে বলেন, এসব কোন সমস্যা নয়।

জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ার হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

ফেন্সিডিল পাচারের সময় রংপুরের চিকিৎসকসহ লালমনিরহাটে আটক ২

ঝিনাইদহে ডিএপি সারের মূল্য কমায় কৃষকলীগের আনন্দ র‌্যালি

নীলফামারীতে আরও ৪ জনসহ করোনায় আক্রান্ত ৭৬ জন

ডোমারে পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নয় : জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান

কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম

ডোমার সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদের প্রভাষককে মারধর করলো ছাত্ররা

ঝিনাইদহে বেড়েই চলছে পেঁয়াজের দাম, বিপাকে ক্রেতারা

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন