crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ছয় দফা দাবিতে রংপুরে বাম জোটের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  লকডাউনে গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষের জন্য এক মাসের খাদ্য ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান, সকল জেলা উপজেলায় করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব স্থাপন করে প্রতিদিন বিনামূল্য এক লক্ষ করোনা টেস্ট, সকল জেলা সদরের হাসপাতালের অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা চালু ও কমপক্ষে ২০টি আইসিইউ বেড স্থাপন, শুধুমাত্র এক দেশ এক কোম্পানী নয়, চীন ও রাশিয়াসহ একাধিক দেশ থেকে টিকা আনার উদ্যোগ গ্রহণসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহবায়ক শাহিদুল ইসলাম সুমন।

এসময় নেতৃবৃন্দ বলেন, খাদ্য ও চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া লকডাউন দেওয়া মানে করোনার পরিবর্তে মানুষকে না খাইয়ে এবং বিনা চিকিৎসায় মেরে ফেলার শামিল। তাই অবিলম্বে বাম জোট উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়ন করে লকডাউন কার্যকর করার আহবান জানান নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভূমি মন্ত্রণালয়ের সচিবের শুভেচ্ছায় সিক্ত হলেন মধুপুরের এসিল্যাণ্ড এম.এ.করিম

ঝিনাইদহে টিসিবি’র ডিলার “স্বদেশ ট্রেডার্সে” পণ্য ঘাটতির অভিযোগ, টিসিবির সহকারী পরিচালক মুঠো ফোনে কথা বলতে নারাজ!

ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ডোমারে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০

আল্লাহর আদালতে বিচার দায়ের করে মহাজোটের লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত, পরবর্তী কর্মসূচি ঘোষণা!

ডোমারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আলমডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তাকে মা’রধর করলেন উচ্চমান সহকারী!

জামালপুরে সৌদি ফেরত এক নারীর দশ হাজার টাকা জরিমানা

আগামী সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি,২০২৬