crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চুয়াডাঙ্গায় র‌্যাব-৬ এর হাতে আটক কুখ্যাত মাদক সম্রাট মিন্টু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২১ ১০:১১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহ-চুয়াডাঙ্গাসহ পশ্চিমাঞ্চলের কুখ্যাত মাদক সম্রাট মিন্টু সাড়ে তিন কেজি গাঁজাসহ ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে আটক হয়েছে। ১৩ই এপ্রিল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে র‌্যাব। এই নিয়ে সে মাদকসহ চারবার গ্রেফতার হলো। মিন্টু চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের সানোয়ার ওরফে মনার ছেলে। ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

র‌্যাব জানায় ,মিন্টু সাড়ে তিন কেজি গাঁজা নিয়ে দশমাইল থেকে খাড়াগোদা ভায়া জীবনা সড়কে অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব মঙ্গলবার বেলা ১টার দিকে স্পট থেকেই মিন্টুকে আটক করে।

তথ্য নিয়ে জানা গেছে, ২০২০ সালের ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ভেটরিনারি কলেজের সামনে থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মিন্টুকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেছিল। জামিনে বের হয়ে সে আবার বেপরোয়া হয়ে ওঠে। ইতিপুর্বে মিন্টু দশমাইল গরুহাটের একটি দোকান থেকে গাঁজাসহ র‌্যাব-৬ এর হাতে আরেকবার আটক হয়। কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে মুক্তি পেয়ে আবারো সে মাদক ব্যবসা শুরু করে।

এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিন্টু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু গ্রেফতারের পর বেশিদিন মিন্টুকে জেলে থাকতে হয় না। রহস্যজনকভাবে দ্রুত সে বেরিয়ে আসে। গ্রামবাসী জানায়, জীবনা গ্রামের বিলের ধরে রয়েছে তার বাগানবাড়ি। সেখানে নিয়মিত মাদকের আড্ডা বসে। জীবনা বিলের ধারে রয়েছে তার অসাাজিক কার্যকলাপের ডেরা। বাইরে থেকে নারী নিয়ে সেখানে ফূর্তি করা হয়। চুয়াডাঙ্গার জীবনা, দশমাইল, সদরের বংকিরা, গোবিন্দপুর, হাজরা ও চোরকোল গ্রামে মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই মিন্টু। বারবার গ্রেফতারের পর অল্প সময়ে বেরিয়ে আসায় ক্ষুদ্ধ তার গ্রামের মানুষ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

ঝিনাইদহে হরিজন ঐক্য পরিষদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

হোমনায় করোনা প্রতিরোধে স্থল পথের পাশাপাশি নৌপথেও অভিযান চালালেন এএসপি মো. ফজলুল করিম

আটোয়ারীতে প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের বিরুদ্ধে জাল সনদের অভিযোগ

জামালপুরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জামালপুরের ইসলামপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা

চকরিয়ায় পাঁচ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন ইউএনও

চকরিয়ায় পাঁচ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন ইউএনও

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ, আটক ১