crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন আব্দুল্লাহ্ আল-মামুন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন আব্দুল্লাহ্ আল-মামুন

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে আজ ২২ আগস্ট,২০২২ খ্রিঃ অপরাহ্নে আব্দুল্লাহ্ আল-মামুন যোগদান করেছেন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশে ২৫-তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নবাগত পুলিশ সুপার তার চাকুরিকালে নোয়াখালী জেলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কুমিল্লা জেলা এবং সর্বশেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। কাঙ্ক্ষিত জনবান্ধব চুয়াডাঙ্গা গড়তে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। ইতোমধ্যেই জেলা পুলিশ, চুয়াডাঙ্গা জেলার সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আব্দুল্লাহ আল-মামুন বিদায়ী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা এর স্থলাভিষিক্ত হলেন। তিনি সিআইডি, ঢাকায় পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।

শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা। সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষক দিবস উপলক্ষে নাসিরনগরে শিক্ষকদের সম্মাননা প্রদান

শিক্ষক দিবস উপলক্ষে নাসিরনগরে শিক্ষকদের সম্মাননা প্রদান

পঞ্চগড়ে স্কুল এণ্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

হোমনায় ডাকাত সর্দার মাহবুব গ্রেফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ওষুধ ব্যবসায়ী নিহত

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

ময়মনসিংহে সেরা করদাতা ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান

ময়মনসিংহে সেরা করদাতা ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান