crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই সদস্য আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২০, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় র‌্যাবের হাতে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই সদস্য আটক হয়েছে।

গত শনিবার (১৯জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০ঘটিকায় উপজেলার রানীরবন্দর এলাকা থেকে র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর RAB-13 এর একটি চৌকস টিম। পরে তাদেরকে চিরিরবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলো-উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের (শাহাপাড়া) সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের ছেলে মাহফুজুর রহমান (২৬) ও সাতনালা ইউনিয়নের (ফুলুপাড়া) নজরুল ইসলামের ছেলে সোহানুর রহমান সোহান সুমন (২৫)।
এ ঘটনায় র‌্যাবের ডিএডি আব্দুস সামাদ বাদি হয়ে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দাঁয়ের করেছেন।

চিরিরবন্দর থানা সুত্রে জানা যায়, আটক মাহফুজুর রহমানের বিরুদ্ধে জুলাই-আগস্টে না*শকতার অভিযোগ রয়েছে সেইসাথে মাহফুজুর রহমান পূর্বের একাধিক মামলার আসামী।
অভিযান পরিচালনার সময় উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান (২৬) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা ১টি নীল রংয়ের বায়ুরোধক পলিজীপার প্যাকেটের ভিতর ২শত পিস ইয়াবা ট্যাবলেট, ১টি পুরাতন মোবাইল ফোন এবং নগদ ৩শত ৬০ টাকা এবং অপর সহযোগী সোহানুর রহমান সুমন (২৫) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা ১টি নীল রংয়ের বায়ুরোধক পলিজীপার প্যাকেটে ভিতর ২শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোনসহ সর্বমোট ৪ শত ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ আটকের সত্যতা স্বীকার করে বলেন, “র‌্যাবের ডিএডি বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটকদের জব্দকৃত মাদকসহ আদালতে সোপর্দ করা হয়েছে”।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুজিববর্ষ উৎসব একটি দলের নয়, এটি পুরো জাতির উৎসব : তথ্য প্রতিমন্ত্রী

হোমনায় করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ময়মনসিংহে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঝিনাইদহে কৃষক রতন হত্যার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

অতিরিক্ত দামে দ্রব্য সামগ্রী বিক্রির অভিযোগে বানেশ্বরে ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরের শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সং’ঘর্ষে আহত- ১৮

সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কিশোরগঞ্জে শীতে কাঁপছে প্লাস্টিকের ঘর, সহায়তার আশায় অসহায় পরিবার

রংপুরের তিস্তা ক্যানেলে বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার