crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চার উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য : ইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারেন, সেজন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে তাদের কাঙ্ক্ষিত তথ্য জানতে পারবেন।

শনিবার(৭ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। পদ্ধতিগুলো হলো—

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ: ভোটাররা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’  অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ দিলেই ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা প্রদর্শিত হবে।

২. হটলাইন নম্বর ১০৫ : সরাসরি কথা বলে তথ্য জানতে ভোটাররা ১০৫ নম্বরে কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এই সেবার জন্য ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ হাতের কাছে রাখতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।

৩. এসএমএস সেবা : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পিসি এনআইডি লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট : ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ব্রাউজার ব্যবহার করে ইসির ওয়েবসাইট (ecs.gov.bd)–এ প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। এখানে দু’টি উপায়ে তথ্য জানা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে।

দ্বিতীয়ত, এনআইডি ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও কেন্দ্র খুঁজে পাওয়া যাবে। এছাড়া, ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং যাওয়ার পথ দেখার সুবিধাও রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কটিয়াদীতে চাঞ্চল্যকর হ*ত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হজ নিবন্ধন

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দু*র্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

কোটচাঁদপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার

করোনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস

কিশোরগঞ্জ জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা